শনিবার ২২শে মে বেলা আনুমানিক ১২ টার দিকে দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পথের বাজার হাই স্কুলের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহ ভাজন একজনের দেহ তল্লাশি করলে তার পকেটে সিগারেটের প্যাকেটে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় ওই গাঁজা বহনকারী মোঃ শাওন খান (২২) পিতা মোঃ বাচ্চু খান পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মোঃ রাজ হোসেনের হাতে আঘাত করে পালানোর চেষ্টা করে। আটককৃত শাওন খানের বাড়ি সেনহাটি স্টার ২ নং গেট বাজারের পশ্চিম পাশে। আসামি শাওন খানকে আটকের পর দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামি শাওন খানকে ছয় মাসের কারাদ-াদেশ প্রদান করেন।