খুলনার পাইকগাছায় বাণিজ্যিক শহর কপিলমুনিতে সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কপিলমুনি প্রেসক্লাবসহ কর্মরত সাংবাদিকরা শনিবার বিকাল ৫ টায় বাজার প্রাণকেন্দ্রের চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রেসক্লাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কপিলমুনি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জি এম আসলাম হোসেন, কোষাধ্যক্ষ এ কে আজাদ, ক্রীড়া সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, দপ্তর সম্পাদক জি এম হাসান ইমাম, মিলন কুমার দাশ, সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক শেখ সেকান্দার আলী, পলাশ কর্মকার, প্রেসক্লাব পাইকগাছা সাধারণ সম্পাদক মহানন্দ অধিকার মিন্টু, আ. সবুর আল- আমিন, কর্মরত সাংবাদিক শেখ আবদুল আলীম, শেখ খায়রুল ইসলাম, সরদার ফরিদ আহমেদ, দীপ অধিকারী ও মফিজ প্রমুখ। সাংবাদিক নেতারা সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশ্বর্ত মুক্তি সহ সাংবাদিক নির্যাতন বন্ধে জোর দাবী জানান। এ সময় কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ সঞ্জয় দাশ উপস্থিতে সাংবাদিক বাড়ি জায়গা দখল নিন্দা ও প্রতিবাদ জানান। আগামীতে এ ধররেন অত্যাচার নির্যাতন ঘটনা ঘটলে সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনেরা মাধ্যমে কঠর হস্থে দমন করবেন বলে জানান।