কচুয়ায় দক্ষিনাঞ্চল মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য মো: রানা সরদার (২১)আটক। পুলিশ জানায় যে, কচুয়া থানার কর্মকর্তা ইন চার্য মো: মনিরুল ইসলামের নেতৃত্বে গজালিয়া ক্যাম্পের এস আই সঞ্জয় মন্ডল ও এ এস আই মো: হান্নান খান গতকাল রাত ৮ টায গোপন সংবাদের ভিত্তিতে বয়ারসিংয়া ব্রিজের নিকট পাকা রাস্তার উপর থেকে মাদক বিক্রির সময় গাজা সহ হাতেনাতে মো: রানা সরদারকে আ্টক করে। রানা সরদার কচুয়া উপজেলার পার নওয়া পাড়া গ্রামের মো: মজিবুল রহমান সরদারের পুত্র। এ ব্যাপারে এস আই সঞ্জয় মন্ডল বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন।