প্রথম আলো পত্রিকার জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ তাকে হেনস্থাকারীদের বিরুদ্ধে আইনগত শাস্তীর দাবীতে কচুয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২২মে শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখা ও কচুয়াবাসির উদ্যোগে কচুয়া জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক মীর আওসাফুর রহমান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো: কামরুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সহ সভাপতি ও চ্যানেল-২৪এর বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, জাতীয় পার্টির বাগেরহাট জেলার শাখার সাধারন সম্পাদক হাজরা সহিদুল ইসলাম বাবলু, জাতিয় পার্টি কচুয়া উপজেলার সভাপতি মো: নুরুল হুদা মিয়া হাদী,সাংবাদিক জাহিদুল ইসলাম বুলু, সাংবাদিক সরদার অলিউজ্জামান উজ্জ্বল প্রমুখ।
এ সময় মানববন্ধন ও সমাবেশ উপস্থিত ছিলেন সাংবাদিক সুর্য চক্রবর্তী,সাংবাদিক মিরাজুল ইসলাম সজিব, সাংবাদিক মো: তরিকুল ইসলাম, সাংবাদিক শিকদার ছাইদুল ইলসাম,সাংবাদিক উজ্জ্বল দাস, সাংবাদিক রাকিবুল ইসলাম, সাংবাদিক সেখ ছাইদুল ইসলাম সাংবাদিক মো: তুহিন খান, সাংবাদিক মো: সাইফুল ইসলাম, সাংবাদিক আ: কাউম হাওলাদার, সাংবাদিক শরীফ তুহিন মাহমুদ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিয়া ইসলামের বিরুদ্ধে সকল মিথ্য মামলা প্রথ্যাহার ও তার নি:শর্ত মুক্তির দাবী জানান। তারা আরও বলেন রোজিনা ইসলামের মুক্তি দেওয়া না হলে, আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে।