নওগাঁর আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগ আহত সাধারণ সম্পাদক সরদার শোয়েবের উপর মির্জারাব্বী সহ ১২-১৫জন দাগী সন্ত্রাসীদের নিসংশ হামলার জন্য করনীয় ব্যাপারে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলা দলীয় কাযালয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আত্রাই জাতীয় শ্রমিক লীগ সভাপতি আবদুস সালাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আবদুল মজিদ,সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ,আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল। সভায় ান্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগ সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদকও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল,মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা-শেরই বিপ্লব, সাবেক প্রচারসম্পাদক ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী প্রামানিক, আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ প্রামানিক,মহিলা নেত্রী জাহেদা বেগম। আত্রাই ছাত্র লীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ প্রমূখ।পরামশ সভায় প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগ বলেন,আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আর্কশন করেন এবং অতিবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানান।অনুষ্ঠাটি সঞ্চলনা করেন আত্রাই জাতীয় শ্রমিক লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুস সাত্তার।