ফিলিস্তিনি জনগণের উপর বর্বরোচিত ইসরাইলি হামলা স্থায়ী বন্ধ এবং ফিলিস্তিনিদের ভূ-খন্ড ফিরিয়ে দেয়ার দাবিতে নওগাঁর পোরশায় মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে পৌনে এক ঘন্টা ব্যাপি উপজেলার সরাইগাছি মোড়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ পোরশার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট দলের স্থানীয় সাধারন সম্পাদক নজরুল ইসলামের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ পোরশা শাখার সভাপতি তৈয়ব শাহ্ চৌধুরী, সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক আবুল কাশেম, নওগাঁ জেলা ইসলামি আন্দোলনের সদস্য কাওসার কামাল শাহ্ সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা জনগণকে ইসরাইলি পণ্য ব্যবহার করতে নিশেধ করেন এবং ইসরাইলের সাথে সমস্ত সম্পর্ক ছেদ সহ সরকারকে কয়েকটি প্রস্তাব করেন। এতে দলটির স্থানীয় নেতৃবৃন্দ সহ কয়েকশত সাধারন জনগণ অংশগ্রহণ করেন।