খুলনার পাইকগাছায় থানা পুলিশ ক্রেতা সেজে ১ কেজি গাঁজা সহ একরামুল (২৩) নামে এক যুবককে আটক করেছেন। সে পৌরসভার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। জানা গেছে, থানা পুলিশের এএসআই শেখ পলাশ হোসেন ও কনষ্টেবল জলিল ও মোশারেফ ক্রেতা সেজে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার বান্দিকাঠি মসজিদের পাশে পৌঁছায়। কথা অনুযায়ী এমন সময় পুলিশের ফাঁদে পা দিয়ে একরামুল এক কেজি গাঁজা পুলিশের কাছে সরবরাহকালে তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় এসআই তাপস বাদী হয়ে একরামুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন। এ বিষয়ে থানা ওসি মোঃ এজাজ শফী বলেন, মাদক বিরোধী অভিযানকালে কৌঁশল অবলম্বন করে ১ কেজি গাঁজা সহ একরামুলকে আটক করা হয়েছে।