দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকার বাসীন্দা নজরুল মোল্লার পুত্র রিয়াজ মোল্লা (৩৭) কে শুক্রবার দুপুরে কে বা কারা পিছন থেকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। একপর্যায়ে রিয়াজ মোল্লা মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় রিয়াজ মোল্লা কে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় আহত রিয়াজের মাথায় বিভিন্ন স্থানে হাতুড়ির আঘাতে ফেটে রক্তক্ষরণ হয় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় একটি অভিযোগের প্রস্তুতি চলছিল। আহত রিয়াজ মোল্লা (৩৭) এ প্রতিবেদককে জানান, লাখোহাটি গ্রামের বাসিন্দা বদর গাজীর পুত্র সিরাজ গাজী রিয়াজ মোল্লাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। এর পরেই রিয়াজ মোল্লাকে পিছন থেকে বাবু নামের এক যুবক তাকে হাতুড়ি পেটা করে গুরুতর আহতের ঘটনা ঘটে এবং রিয়াজ মোল্লা জানান, সে বাবু নামের একজনকে চিনতে পেরেছে।