খুলনার পাইকগাছায় কিংফিসার পরিবহনে ডাকাতি মামলার আসামি মিজানুর গাজী (৩৮)কে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ডাকাতি করা মোবাইল ফোন উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাকবীর হোসেন বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভাস্থ সরলে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে। সে উপজেলার গোপালপুরের মৃত শামসুদ্দীন গাজীর ছেলে। থানা পুলিশ জানিয়েছে, গত ১৪ডিসেম্বর উপজেলার গদাইপুরের কার্ত্তিকের মোড় নামক স্থানে মধ্যরাতে রাস্তায় গাছের গুড়ি ফেলে পাইকগাছা উদেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কিংফিসার পরিবহনে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা যাত্রিদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা সহ মোবাইল ফোন লুটে নেয়। এ ঘটনায় ১৫ডিসেম্বর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়, যার নং-১১। ইতোপূর্বে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ডাকাতির ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছেন। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে পুলিশ সর্বশেষ মিজানকে গ্রেফতার করেছেন। ডাকাতিকরা মোবাইল সহ মিজানুরকে গ্রেফতার বিষয় নিশ্চিত থানা ওসি মো. এজাজ শফী জানান, ইতোপূর্বে এ মামলায় কয়েকজনকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।