গত বৃহস্পতিবার দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাজাসহ ১ যুবক কে গ্রেফতার করেছে।
দিঘলিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, এসআই আজিজ মাহমুদ,এসআই সঞ্জিত সাহা,এসআই তন্ময়,এএসআই শহিদুল ইসলাম, এএসআই শামিম ও এএসআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজী বাড়ি এলাকার শহিদুল গাজীর পুত্র জুয়েল গাজী (৩২) কে ৩০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সৈয়দ জাহিদুজ্জামান ০১৭২১০৪৭৬৮০