দিঘলিয়া উপজেলা হাসপাতালে অপারেশন থিয়েটার দীর্ঘ দিনেও চালু হয়নি। ফলে গ্রামের অভাবী মানুষকে নানা অপারেশনের জন্য ছুটতে হচ্ছে শহরে। অতিরিক্ত অর্থদ- হচ্ছে গ্রামের মানুষদের।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট থেকে জানা যায়, হাপাতালের বরাদ্ধকৃত জনবলের অভাবে অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আরো জানা যায়, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যা বিশিষ্ট। অনেক আগেই অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রপাতিসহ সকল প্রকার সরঞ্জাম স্বাস্থ্য কমপ্লেক্সে চলে এসেছে। সেগুলো স্টোর রুমে দীর্ঘদিন পড়ে থাকার কারণে নষ্ট হচ্ছে।অপর এক সূত্র থেকে জানা যায়, সার্জিক্যাল ডাক্তাররা বেশীর ভাগই বাণিজ্যমূখী। গ্রামে ব্যক্তিগত প্রাকটিস করার সুযোগ নেই বললেই চলে।
তাই তাদের কর্মকা- থাকে শহর কেন্দ্রীক।একারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি পরিচালনার যে জনবল
তাঁরা মফঃস্বলে থাকতে চাননা। যে কারণে অপারেশন থিয়েটার বন্ধ রাখা হয়েছে।এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম এ প্রতিবেদককে জানান, সার্জিক্যাল ডাক্তারগণ
মফঃস্বলে থাকেন না। নিয়োগ দেওয়ার পরই বদলি হয়ে চলে যান। যে কারণে সকল সরঞ্জাম থাকা সত্ত্বেও ওটি
পরিচালনা সম্ভব হয়নি।