নওগাঁর মান্দায় পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ছাঁদ থেকে পড়ে শামসুন্নাহার (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে পরানপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামে।। নিহত বৃদ্ধা ওই গ্রামের কছিমুদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শামসুন্নাহার বাড়ির ছাদে ধান শুকানোর জন্য যান। প্রখর রোদে ছাতা মাথায় দিয়ে ধান নাড়ানোর কাজ করছিলেন। এ সময় ছাঁদ সংলগ্ন বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।