প্রথমআলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদে বাগেরহাটের চিতলমারীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি পংকজ মন্ডল, বর্তমান সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু, কমরেড পংকজ রায় প্রমূখ।
এ সময় বক্তারা সাংবাদিক রোজিনাকে শারীরিক নির্যাতন ও তাকে মিথ্যা মামলা দিয়ে আটকের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্তে তার মুক্তির দাবি জানান। এ ছাড়া সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।