খুলনার পাইকগাছায় পোল্ট্রি ফার্মে কাজ করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নুরজাহান বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার বারুইডাঙ্গা গ্রামের আনছার মোড়লের স্ত্রী। প্রতিদিনের নেয় বুধবার সকালে তার পোল্ট্রি ফার্মে মুরগীরখাদ্য খাবার দিতে যায় বলে তার স্বজনরা জানান। খামার থেকে ফিরতে দেরি হওয়ায় পরিবারের কেউ তাকে খুঁজতে যেয়ে দেখে সে মাটিতে শুয়ে আছে। লোকজন উপস্থিত হয়ে ধারনা করছে বিদ্যুৎ স্পৃষ্টায় তার মৃত্যু হয়েছে। সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহরিয়ার হক এবং ওসি এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত মামলা হয়েছে।