কচুয়া উপজেলাার রাড়িপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর মো: দেলোয়ার হোসেনের কারনে কৃষক বাবুল আজ ঋন খেলাপী হয়েছে। টাকা চাওয়ায় উল্টো এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছে কৃষক পরিবার। মঙ্গলবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমনটিই অভিযোগ করেন ওই ওয়ার্ডের বাসিন্দা ভান্ডরকোলা গ্রামের করিম ব্যাপারীর ছেলে কৃষক ব্যবুল ব্যাপারী।
প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ বছর আগে অগ্রনী ব্যাংক গোয়ালমাঠ শাখা থেকে ১৫ হাজার টাকা ঋণ গ্রহন করি,তখন ভান্ডার কোলাগ্রামের সেরাজ উদ্দিনের ছেলে রাড়িপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর মো: দেলোয়ার হোসেন ্ওই ঋণের টাকা অর্ধেক সাড়ে ৭ হাজার টাকা সুদ সহ ব্যাংকে পরিশোধ করার কথা বলে আমার নিকট থেকে নিয়ে নেয়। পরে টাকা তিনি ব্যাংকে জমা দেবার কথা বলে কিন্তু বিভিন্ন সময় আমাকে ঘুরিয়ে টাকা দেওয়াতো দুরের কথা, উল্টো মিথ্যা মামলায় জরানো সহ নানা হুমকি দিয়ে বেড়াচ্ছে। কৃষক বাবুল এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। তিনি ওই ইউপি সদস্য দোলোয়ার হোসেনের কাছ থেকে পাওনা টাকা আদায় এবং তার ও তার পরিবারের নিরাপত্তার দাবী জানিয়েছেন।
রাড়িপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর মো: দেলোয়ার হোসেনের সংগে যোগাযোগ করলে তিনি মুঠো ফোনে বলেন, সব মিথ্যা কথা।