দাকোপে বে-সরকারী সংস্থার উদ্যোগে দূর্যোগে বার্তা প্রেরণ ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল রেজিলাইন্স প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন খ্রিষ্টান এইড’র মিল অফিসার সিলভী আফরিন মৈত্রী। এ্যাসডোর ইডি লিপিকা রানী বৈরাগীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক দীপক রায়, এস এম, মামুনুর রশিদ, নারীনেত্রী হিমানী মিস্ত্রী, নারী বিকাশ কেন্দ্রের দানকুমারী, ভরসা বহুমুখী মহিলা সমবায় সমিতির বনানী রায়, নারী বিকাশ কেন্দ্রের কমলা গাইন প্রমুখ। সভায় উপকূলীয় এলাকায় যে কোন দূর্যোগে ঝুকি হ্রাসে তৃনমুলের মানুষের কাছে দ্রুত বার্তা প্রেরণ এবং সচেতনতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।