নওগাঁর সাপাহারে আম বাজারজাতকরণ ও সংশ্লিষ্ট বিষয়ক সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১টায় সাপাহার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এম.পি। এসময় মন্ত্রী বলেন- আম চাষী যেন কোন ক্রমেই হয়রানীর স্বিকার না হয়, সেই দিকে আমাদের লক্ষ রাখতে হবে। মন্ত্রী আরো বলেন-দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম কেনার জন্য যেসব ব্যবসায়ী আসবেন, তাদের জান মালের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। শুধু প্রশাসনের উপর সব কিছু ছেড়ে দিলে হবে না, আপনাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী সহ উপজেলার আম চাষী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।