দিঘলিয়া উপজেলার রাধামাধবপুর নিবাসী ২ বোনকে মারধর করার ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার রাধামাধবপুর নিবাসী বারাকপুর ইউপি সদস্যা মর্জিনা বেগমের দুই কন্যাকে মারধর এর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ৩। তারিখ ১৮/০৫/২০২১ইং ধারা ৩২৩, ৩৭৯ ও ৫০৬। ওই মামলায় আসামি করা হয়েছে ওই এলাকার বাসিন্দা (১) বিল্লাল মোল্লার পুত্র মাসুম মোল্লা (৪২), (২) মাসুম মোল্লার পুত্র ফারদিন মোল্লা (২৮), ( ৩) জিললাল মোল্লার পুত্র শামিল মোল্লা (২১)।
উল্লেখ্য যে, গত রোববার বারাকপুর ইউপি সদস্যা মর্জিনা বেগমের ২কন্যা শিউলি খাতুন ও যমুনা খাতুন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উল্লিখিত আসামিরা তাদেরকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে আহত করে।
তারা এ ঘটনার ব্যাপারে থানায় অভিযোগ করতে আসার পথে উল্লিখিত আসামিরা তাদের উপর চড়াও হয়।
তাদেরকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে।