বাগেরহাটের ফকিরহাটে স্বামীর অতাচার সহ্য করতে না পেরে রাসেদা বেগম (২৭) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে ফকিরহাট সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের দিনমজুর হাফিজুর রহমানের স্ত্রী।
ওই গৃহবধুর স্বামীর পরিবার জানায়, মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সকলের অজান্তে রাসেদা বেগম ঘরের আড়ার সাথে গলাই ওড়না পেঁচিয়ে থাকা অবস্থায় তাকে দেখতে পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ হাসপাতালে উপস্থিত হলেও সেখানে মৃতের পরিবারের কাউকে পায়নি বলে জানা গেছে। ঘটনার পর থেকে স্বামী হাফিজুর রহমানকে পালিয়ে রয়েছে।
এদিকে, স্থানীয়রা জানায়, রাসেদা বেগমকে তার স্বামী বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে শারিরীক ও মানুষিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন সকালেও তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসলে এটা কি আত্মহত্যা না হত্যা এই নিয়েও এলাকায় নানা গুঞ্জন চলছে। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মৃতদেহের ময়না তদন্ত শেষে প্রতিবেদন আসার পর জানা যাবে তার মৃত্যুর আসল রহস্য।