ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য তারিকুল ইসলাম দুলাল নিখোঁজ হয়েছেন। গত সোমবার বিকেল তিনটা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ওই সাংবাদিকের স্ত্রী হোসনাহার বেগম মঙ্গলবার সকালে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজের ২৬ ঘন্টা পরও উদ্ধার হয়নি দুলাল। সাংবাদিক দুলালকে দ্রƒত উদ্ধারের জন্য সরাইল প্রেসক্লাবের এক সভায় প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন সাংবাদিকরা।
পারিবারিক ও জিডি সূত্রে জানা গেছে, তারিকুল ইসলাম কয়েক বছর আগে বিলুপ্ত জাতীয় দৈনিক আজকের কাগজ পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি একটি জাতীয় অনলাইন পোর্টালে কর্মরত আছেন। এ ছাড়া তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সত্বাধিকারী। গত সোমবার বিকেল তিনটার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্বপাইকপাড়া বাসা থেকে সরাইলের উদ্দেশ্য বের হয়ে আর ফিরেননি। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ দিন ধরে অসুস্থ রয়েছেন। তারিকুল ইসলামের বড় ভাই এম এম মুসা বলেন, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তাঁর ছোটভাইয়ের কাছে ৩০ হাজার টাকা ও দুটি মোঠোফোনসেট ছিল। সোমবার দিবাগত রাত একটা পর্যন্ত তাঁর একটি মুঠোফোন সেট সচল ছিল। তবে বার বার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।’ এদিকে সাংবাদিক দুলাল নিখোঁজের ঘটনায় ব্যথিত হয়েছেন সরাইল প্রেসক্লাবের সাংবাদিকরা। এ ঘটনায় গতকাল সরাইল প্রেসক্লাব জরূরী সভা করেছে। সভায় দুলালকে দ্রƒত উদ্ধারের ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন সাংবাদিকরা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর উদ্ধার না হওয়ায় চরম শঙ্কায় ভোগছেন প্রেসক্লাব ও তার পরিবারের সদস্যরা। সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান বলেন, এ ব্যাপরে ওই সাংবাদিকের স্ত্রী থানায় জিডি করেছেন। আমারা তাঁর সন্ধানের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।