খুলনার পাইকগাছায় ছাগল চুরি করে বিক্রিকালে ২ চোরকে পুলিশ আটক করেছে। আটককৃত চোরেরা হলো উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের লতিফ গাজীর ছেলে রুহুল আমিন গাজী (১৮) ও ছাকাত গাজীর ছেলে বিল্লাল হোসেন। মঙ্গলবার সকালে উপজেলার কাঠিপাড়া গ্রামের নিমাই দাশের ছেলে লক্ষ্মণ দাশের ছাগল চুরি করে। দুপুরে রাড়-লী কলেজের সামনে বিক্রিকালে গোপণ সংবাদে রাড়-লী ক্যাম্প পুলিশের এএসআই মো. গোলাম রসুল ছাগল সহ চোর আটক করে। এ ঘটনায় থানায় চুরি মামলা হয়েছে। থানা ওসি মো. এজাজ শফী জানান, ছাগল চোরদের নামে চুরি মামলা হয়েছে। তারা এলাকায় পেশাদার চোর হিসেবে পরিচিত।