খুলনার পাইকগাছায় লস্কর ইউপি উপজেলা ভূমি অফিস সাইনবোর্ড ও লাল ফ্লাগ টাঙিয়ে সরকারী জমির দখল বুঝে নিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিরের কানুনগো মো, মোজাম্মেল হোসেন ও লস্কর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) মীর রেজওয়ান আলী লস্কর-আলমতলা খেয়াঘাট সংলগ্ন হাটখোলা ঘেষা শিবসা নদীর তীরে লস্কর মৌজার ১ খতিয়ানের ৩৫৪ দাগের ৩৫ শতক সরকারী জমির দখল বুঝে নেন। সংশ্লিষ্টরা জানান, ভূমিহীন ও গৃহহীনদের জন্য "আশ্রয়ের অধিকার, শেখ হাসিনা'র উপহার" প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রায়ন "ক" শ্রেনীর প্রকল্প নির্মাণের নির্ধারিত স্থান হিসেবে চিহ্নিত করেছেন।