নওগাঁর ধামইরহাটে এসএসসি’র ৯৪ ব্যাচের বন্ধুদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ধামইরহাট পৌরসভার কাউন্সিলর আমজাদ হোসেনের নিজ বাস ভবনে ১৯৯৪ সালের এসএসসি’র ব্যাচের বন্ধুদের নিয়ে এই আয়োজন করা হয়। সকলের নিকট প্রিয়বন্ধু কাউন্সিলর আমজাদ হোসেন ঈদ পুনর্মিলনীর মত এই অনুষ্ঠানে নিজ বাড়ীতে সামাজিক দুরত্ব বজায় রেখে সম্পন্ন করেন।
এ সময় বিভিন্ন এলাকায় কর্মরত বন্ধুদের নিয়ে দুপুরে প্রীতিভোজ শেষে সকলের কুশল বিনিময় সহ একে অপরের সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ৯৪ ব্যাচের হারুন আল রশীদ, নুরনবী ফারুকী ডাবলু, প্রদীপ কুমার আগাওয়ালা, রনজিদ প্রমাদ, সনদিপ রবিদাস, রুহুল আমিন, নাসির, মাহবুব আলম, মুসফিকুর রহমান, আ. হালিম, রাইহান মাস্টার, শিবলী জোয়াব সাবি, সজিব, আবুল বাশার পাইলট, আবু সাইদ, ফিরোজ হোসেন, রাশেকিন, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, আ. রহিম, আবু হানিফ, মিজানুর রহমান, এবিএম কুদরত ই ইলাহী, মামুনুর রশিদ, মতিয়ার রহমান, ফিরোজ হোসেন, অতিথিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী সামু প্রসাদ সাহা, জাইদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।