আলোচিত ছাগল চুরির অপবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে নির্যাতন মামলার মূল আসামি মো. মোস্তাকিম হক বাবু মাষ্টার (৫০) ও তার ছোট ভাই মৌসুক পারভেজ শুভ (২৩)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
পরে গ্রেফতারকৃত মোস্তাকিম হক বাবু মাষ্টার ও তার ভাই মৌসুক পারভেজ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফুলবাড়ী থানার কর্মকর্তা ওসি ফখরুল ইসলাম বলেন, মামালা দায়ের পর সব আসামি গ্রেফতার করা সম্ভব হলেও এই দুই আসামি পলাতক ছিলেন। মামলার ১ নং আসামি মোস্তাকিম হক বাবু মাষ্টার ও ৫নং আসামি তার ভাই মৌসুক পারভেজ ঢাকায় পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই আজাদ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার ভোরে তাদেরও গ্রেফতার করা হয়।
এ ঘটনার নির্যাতনের স্বীকার রাকিবুলের পিতা মো. মোমিনুল ইসলাম ফুলবাড়ী থানায় একটি মামলা করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ অন্য আসামীদের গ্রেফতার করলেও মামলার ১নং আসামি মোস্তাকিম হক বাবু মাষ্টার ও ৫নং তার ভাই মৌসুক পারভেজ শুভ পলাতক ছিল।
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার শীবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের বুদ্ধিজীবীর মোড়ে গত ১ মে দুপুরে শারীরিক প্রতিবন্ধী সৈয়দ শামীম হোসেন (১৬) ত্রিমোহনী স্লুইচ গেট, রাকিবুল ইসলাম (১৯) ও নিশাতকে (১৬) পূর্ব জাফরপুর গ্রামের নিজ বাড়ী থেকে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর গ্রামের রুপচাঁদের ছাগল চুরির অপবাদ দিয়ে শিক্ষক মোস্তাকিম হক বাবুু মাস্টার (৫০), মো. শাকিব (২৫), মো. শিপন (২৬), রেজাউল (৫৫), আফজার হোসেন (৬০), মৌসুক পারভেজ শুভকে (২৩), হৃদয় (২৫) ও নূরনবীসহ (২৬) ওই তিন কিশোরকে গাছের সাথে বেঁধে রড, পাইপ ও লাঠিসোটা দিয়ে মধ্যযুগীয় কায়গায় পিটিয়ে গুরুতর জখম করেছে। চুরির স্বীকারোক্তি নিতে কিশোর তিনজনের পায়ে ইঞ্জেশনের সিঞ্জের সুচ ফুটিয়ে নির্যাতন চালানো হয় প্রকাশ্যে। মারপিট শেষে বাবু মাস্টারসহ তার সহযোগীরা আহত কিশোর তিনজনকে ছাগল চোর আখ্যা দিয়ে শিবনগর ইউনিয়ন পরিষদে হাজির করেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে ওই তিন কিশোরের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হলে পরিবারের লোকজন প্রতিবন্ধী কিশোর রাকিবুল (১৯) ও শামীম হোসেনকে (১৬) চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই বর্বরোচিত নির্যাতনের ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে। বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।