গ্রেফতার দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাঘা প্রেস ক্লাব। সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, অর্থ সম্পাদক লালন উদ্দিন, আশরাফুল আলম, আকতার রহমান, শাহিনুর আলম বাবু, ফজলুর রহমান মুক্তা, আবদুল সালাম, আবদুল হামিদ মিঞা, নাহিদ কাদির, জহুলরুল ইসলাম, শহিদুল ইসলাম সুব্রত প্রামানিক, রবিউল ইসলাম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকদের স্বাধীনতার প্রতি নগ্ন আঘাত। অভিযুক্ত ব্যক্তির কর্মকান্ডের আড়াল করার জন্য সাংবাদিকদের হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছে বলে প্রেস ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি হয়রানির শিকার হন, তাহলে কাজের পরিবেশ রুদ্ধ হবে। তাই দ্রুত এই মামলাটি প্রত্যাহার করে মুক্তির দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার গ্রেফতার হন প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।