নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের দুয়ারপাল গ্রামের পশ্চিমে পুনর্ভবা নদীর শোতচরা দহের পাড় থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন হাঁপানিয়া বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা পোরশা থানায় খবরদিলে দুপুরের পরে লাশটি উদ্ধ্রা করা হয়। পোরশা থানার কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বিকৃত লাশটি তারা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, কয়েকদিন পূর্বে প্রবল বৃষ্টিতে ভারত থেকে লাশটি ভেশে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে লাশটির শরীরে কিছু স্থানে এবং দুই পায়ে মাংশ নেই। লাশটি মর্গে প্রেরন করা হবে।