মাদকসেবনের অভিযোগে নড়াইলের কালিয়ায় মো. হামিম তালুকদার (৩০) নামে এক যুবককে ৩ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যামান আদালত। সোমবার (১৭ মে) দুপুরে কালিয়ার ইউএনও মো.নাজমুল হুদা পরিচালিত ভ্রাম্যমান আদালত তাকে এ দন্ডাদেশ দেন। সে উপজেলার কলাবাড়িয়া গ্রামের আবুল বাশার তালুকদারের ছেলে।
উপজেলার নড়াগাতি থানা পুলিশ জানায়, রোববার গভীর রাতে থানা পুলিশের একটি দল কলাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের আসর থেকে মো.হামিম তালুকদারকে ১ পুরিয়া গাজা ও ১টি ইয়াবাসহ আটক করে। এরপর তাকে সোমবার দুপুর ১২ টার দিকে ইউএনওর ভ্রাম্যামান আদালতে হাজির করলে আদালত তাকে ৩ মাস ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন,‘দন্ডপ্রাপ্তকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।