কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের বদলী জনিত কারণে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে পদন্নতি পেয়ে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে বদলী হন। উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ শিকদার হাবিবুর রহমানের সঞ্চালনে বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মো” আনিসুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মোঃ লতিফুর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা সেখ আণোয়ার হোসেন, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা সেখ বজলুর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন কোটাল, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মো: ছত্তার তালুকদার, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা খোন্দকার সামছুর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস, সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন কমান্ডার ও সদস্যগন।
অনুরুপভাবে সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ কচুয়ার উদ্যোগে গতকাল দুপুরে উপজেলা মিলনায়তনে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো আনিসুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান সহ কলেজের শিক্ষক,কর্মচারীবৃন্দ।
অনুরুপভাবে পরে কচুয়া ডিগ্রি কলেজ এর উদ্যোগে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।