খুলনার পাইকগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দীকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়াম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মো. এজাজ শফীসহ অধিকাংশ সরকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্ধ।