বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের বদলি আদেশ স্থগিতের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন বাগেরহাটবাসী।মাত্র পাঁচ মাসের মাথায় বদলির আদেশে ফেসবুক ব্যবহারকারীদের সাথে সাথে বাগেরহাটের বিশিষ্ট্যজনরাও উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের বদলি আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন বাগেরহাটের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রতিবাদকারীদের মধ্যে গনমাধ্যমকর্মীরাও রয়েছেন। অবিলম্বে জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
জেলা প্রশাসকের বদলি প্রসঙ্গে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আকিঞ্জি অৎরভঁষ ওংষধস অশরহলর তার ফেসবুক আইডিতে লিখেছেন, বাগেরহাটে কর্মরত জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক মহোদয়কে অগ্রহণযোগ্য অভিযোগে কোনরকম বাচ বিচার না করেই বদলি করা হয়েছে, যা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে সারা জীবন। এই বদলি পরিবর্তন করে পুন:বহাল রাখার দাবি জানাই।
বাগেরহাটে কর্মরত সাংবাদিক সোহরাব হোসেন রতন তার গফ জধঃড়হ গফ জধঃড়হ নামের ফেসবুক আইডিতে লিখেছেন, ভিত্তিহিন অভিযোগে, আত্মপক্ষ সমার্থনের সুযোগ না দিয়ে কার স্বার্থে মেয়াদ শেষের আগেই এ বদলী একটি বিরল দৃষ্টান্ত। গনতান্ত্রি দেশে এটা কাম্য নয়। তবে একটা বিষয়ে স্পষ্ট যে আমাদের দেশে ভালো মানুষের মূল্যায়ন ও স্থান নেই। আমরা সাধারণ মানুষ আমাদের কিছু করার নেই কিন্তু অসময়ে ডিসি স্যারের বদলির আদেশে ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করছি। ভালো থাকবেন স্যার। এমন মানুষ কে দিয়ে তো রাষ্ট্রের অকল্যান হবে না!
শেখ হায়দার আলী বাবু নামক একজন ক্রিড়া সংগঠক ঝযধরশয ঐধরফবৎ অষর ইধনঁ তার ফেসবুক আইডিতে লিখেছেন, বাগেরহাটের জেলা প্রশাসক জনাব আ,ন,ম ফয়জুল হক মহোদয়ের বদলি বাগেরহাট বাসীর জন্য একটি দুঃ সংবাদ।
শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিমের সদস্য এমডি ইকবাল হোসেন তার গউ ওয়নধষ ঐড়ংংধরহ( ওয়নধষ) এবং শরণখেলার এমডি শাহিন হাওলাদার নামের এক ব্যক্তি গফ. ঝধযরহ ঐড়ষিধফধৎ তার ফেসবুক আইডিতে একই ধরণের স্টাটাস দিয়েছেন। তারা লিখেছেন, বাগেরহাট জেলার জনবান্ধব কর্মকর্তার হঠাৎ বদলি। হতাশ ও ক্ষুব্ধ জেলা বাসি। বাগেরহাট জেলার জনবান্ধব জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক স্যার অল্প দিনের মধ্যে নিজ কর্মের মাধ্যমে বাগেরহাট জেলাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। জেলা প্রশাসকের কাজে সকল শ্রেণি পেশার মানুষ খুশি ও আশাবাদী হয়ে উঠেছিলেন। ডিসি স্যার ফেসবুকে ঘোষণা দিয়েছেন তার কার্যালয়ে বেশ কিছু পদে নিয়োগ বাণিজ্য ছাড়া লোক নিয়োগ দেয়া হবে এবং নিশ্চয়তা দিয়ে যোগ্য ব্যক্তিদের আবেদন করতে বলেছিলেন। ডিসি স্যারের এ ঘোষণায় মানুষ উৎসাহিত হয়েছিলেন। হঠাৎ গত রাতে ডিসি স্যারের বদলীর আদেশ এসেছে শুনে জেলার সকল শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে ক্ষোভ প্রকাশ করছেন। মেয়াদ শেষের আগেই কার স্বার্থে এ বদলী জানিনা তবে মুখ থেকে অনায়াসে একটি কথা বেরিয়ে আসছে আমাদের দেশে ভালো মানুষের মূল্যায়ন ও স্থান নেই। আমরা সাধারণ মানুষ আমাদের কিছু করার নেই কিন্তু অসময়ে ডিসি ফয়জুল হক স্যারের মতো একজন সৎ পরিছন্ন জনবান্ধব কর্মকর্তার বদলির কারণে কিছুটা হলেও ক্ষতি হবে জেলা বাসির বলে মনে করছেন বিভিন্ন মহল। যেখানেই থাকবেন ভালো থাকবেন স্যার দোয়া ও শুভকামনা রইল অবিরাম।
শুধু এসব ফেসবুক আইডি ও ব্যক্তিগন নয় বাগেরহাট অন্তত সহস্রাধিক মানুষ জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের ছবি দিয়ে বদলী আদেশ প্রতাহারের দাবি জানিয়েছেন। দুঃখ প্রকাশ করেছেন তার বদলীর জন্য।তার বদলীতে বাগেরহাটবাসীর অপূরনীয় ক্ষতি হয়ে যাবে বলে দাবি করেছেন তারা। বাগেরহাটবাসীর আবেগ ও উন্নয়নের কথা চিন্তা করে জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের বদলী আদেশ প্রত্যাহারের দাবি করেছেন তারা। বদলি আদেশ প্রত্য্হাারের জন্য করা প্রত্যেকটি ফেসবুক স্টাটাসেই আবেগঘন কমেন্টস করেছেন স্থানীয়রা। শেয়ারও করেছেন অনেকে।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির বলেন, করোনা পরিস্থিতির মধ্যে যোগদান করেই জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের বিভিন্ন কাজে বাগেরহাটবাসী আশার আলো দেখেছিল। বাগেরহাটবাসীকে আপন করে নিয়েছিলেন তিনি। অল্প সময়ের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাদার সংগঠনসহ সব শ্রেণির মানুষের সাথে এক হয়ে কাজ করার একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
বদলী আদেশপ্রাপ্ত বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, আমি বাগেরহাটে যোগদানের পর এখানকার মানুষের ভালবাসা পেয়েছি। সবসময় চেষ্টা করেছি সকল শ্রেণি-পেশার মানুষের সুবিধা-অসুবিধায় পাশে থাকার। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাকে সরকারি আদেশ মেনে চলতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যথা সময়ে আমি নতুন কর্মস্থলে যোগদান করব। বাগেরহাটবাসীর জন্য থাকবে আমার ভালবাসা ও শুভকামনা।
মাত্র চার মাস ১৫দিন আগে ৩ জানুয়ারি বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন আ.ন.ম ফয়জুল হক। এর আগে আ ন ম ফয়জুল হক স্থানীয় সরকার বিভাগের উপসচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।