দিঘলিয়া উপজেলাধীন বারাকপুর ইউনিয়নের রাধামাধবপুর এলাকার বাসিন্দা ৭,৮, ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের সদস্যার দুই কন্যা শিউলি খাতুন ও যমুনা খাতুনকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিলে ওই শিউলি খাতুন ও যমুনা খাতুন আহত হয়। একপর্যায়ে দুই বোন থানায় অভিযোগ করতে যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা বিল্লাল মোল্লার পুত্র মাসুম মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনী মিলে শিউলি খাতুন ও যমুনা খাতুনকে হাতুড়ি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে যমুনা খাতুন ১০৬ নম্বরে ফোন দিলে দ্রত দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত অবস্থায় দুই বোনকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে মাসুম মোল্লা সহ মোট তিন জনের নাম উল্লেখ করে শিউলি খাতুনের মা রাধামাধবপুরের ৭, ৮, ও ৯ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্যা মর্জিনা বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিউলি খাতুন ও যমুনা খাতুন আহত অবস্থায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তারা সুস্থ হলে বিষয় টি তদন্ত করে মূল আসামীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে দিঘলিয়া থানা পুলিশ সুত্র জানায়। এদিকে এলাকার শান্তিপ্রিয় লোকজন এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন প্রয়োগকারী সকল সংস্থাসহ সকল নারীবাদী সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।