গতকাল দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনহাটিতে অভিযান চালিয়ে জুয়ার সমগ্রীসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
দিঘলিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, এসআই আজিজ মাহমুদ,এসআই সঞ্জিত সাহা,এসআই তন্ময়,এএসআই শহিদুল ইসলাম, এএসআই শামিম ও এএসআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সেনহাটিতে এক অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো সেনহাটি নিবাসী মৃত ইসমাঈল হোসেনের পুত্র হিয়াসুর(৪২),উত্তর চন্দনীমহল নিবাসী সালামের পুত্র খোকন(৩৮),সেনহাটি সরিষাপাড়া নিবাসী সত্তারের পুত্র সোহেল(৩৫) ও খলিলুর(৪৩),সেনহাটি নিবাসী খলিলুরের পুত্র আতাউর (৪০), ও পানিগাতি নিবাসী খোরশেদের পুত্র আসলাম(৪৫)। তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে পৃথক পৃথকভাবে মোট ১৬০০০হাজার টাকা জরিমানা করা হয়।