জাতীয় কার্যক্রমের আওতায় নওগাঁর ধামইরহাটে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রোববার ১০টায় ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী উপজেলার বীরগ্রাম কমিউনিটি সেন্টারে শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় শিশুদের কৃমিনাশক খাওয়ায়ে উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আবদুল খালেক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আবদুল করিম, জাকির হোসেন, কমিউনিটি ক্লিনিক ইন্চার্জ কানিজ ফাতেমা, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার স্বপন কুমার বিশ্বাস জানান,অত্র উপজেলায় এক সপ্তাহে ৫ থেকে ১৬ বছর বয়সের ৪২ হাজার ৮শত শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। পাশাপাশি তিনি শিশুদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিজ দায়িত্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ প্রদান করেন।