করোনায় দেশে আক্রান্ত ও মৃত্যুর মিছিল লম্বা হলেও বাড়েনি সচেতনতা। সরকার ও স্বাস্থ্য বিভাগ বারবার সর্বত্র সকলকে সামজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার অনুরোধ করে যাচ্ছেন। উপজেলা প্রশাসন মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনেককে জরিমানাও করছেন। কিন্তু মানুষ সচেতন হচ্ছে না। সরকার ঘোষিত লকডাউনের মধ্য দিয়েই গত ১৪ মে শুক্রবার উৎযাপিত হল ঈদণ্ডউল-ফিতর। নামাজ থেকে শুরূ করে কোথাও পালন হয়নি সরকারি নির্দেশনা। এরপর দিনভর ঈদের সকল আনন্দ পার করেছেন মাস্ক বিহীন। সরকারি প্রজ্ঞাপণ থাকার পরও সড়কে হাটবাজারে যানবাহনে ও নামাজে সর্বত্রই লোকজন ছিল মাস্ক বিহীন। ঈদের আনন্দ উপভোগ করতে ভ্রমনে নিশ্চিত করেনি মাস্কের ব্যবহার। প্রিয় নেতা বা ব্যক্তির সাথে ঈদের দিনে ফটোসেশনেও ছিল না সামজিক দূরত্ব ও মাস্ক। কোথাও কোন শিশুর মুখেও দেখা যায়নি মাস্ক। সরাইলের সর্বত্রই ঈদ উৎসবের কাছে অসহায় ছিল স্বাস্থ্যবিধি। তবে প্রতিবছর ঈদের দিনের বিকেল বেলায় বিভিন্ন বয়সের যুবক যুবতি, শিশু কিশোর, নারী পুরূষের মিলন মেলায় পরিণত হত সরাইল-নাসিরনগর সড়কের ধর্মতীর্থ এলাকার মিনি কক্ষবাজার খ্যাত স্থানটি। এ যেন বিনোদনের এক মহামিলনের অভয়ারণ্য। সরাইল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহির থেকেও বিনোদন প্রিয় লোকজন ছুটে আসত এখানে। নাচত গাইত ও ঘুরত। বিভিন্ন ধরণের সাউন্ড ও সুরে মুখরিত হয়ে ওঠত আকাশি হাওর ঘেরা এ স্থানটি। কিন্তু এবারের ঈদে সব কিছুই ম্লান। ঈদের দিন সকাল থেকেই সতর্ক ছিল সরাইল থানা পুলিশ। শুধু ভ্রমণ পিপাষু নয় স্থানীয় কোন লোকজনকেও সেখানে প্রবেশ করতে দেয়নি পুলিশ। কাউকে দাঁড়াতেও দেয়নি তারা। আগেই ঘোষণা দেয়া হয়েছিল করোনার কারণে মিনি কক্সবাজার খ্যাত স্থানটিতে কেউ যাবে না। তাই দুপুর ১২টার পর থেকেই সেখানের গুরূত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছিলেন সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ। মো. কবির হোসেন বলেন, আইন শৃঙ্খলা সভার সিদ্ধান্ত ও করোনার কারণে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা ছিলাম সতর্ক। তাই ঈদের দিন সকাল থেকেই সেখানে মানুষকে জড়ো হওয়া থেকে বিরত থাকার ব্যবস্থা গ্রহন করেছি। সমগ্র দিন সেখানে কোন লোক সমাগমের সুযোগ দেয়া হয়নি।