নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিমের নিকট নবগঠিত মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের কমিটির সদস্যদের নামের তালিকা হস্তান্তর করা হয়েছে। পবিত্র ঈদের দিন সকাল সাড়ে ১০টায় ক্লাবের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এমপির গ্রামের বাড়ি গিয়ে তার কাছে কমিটি হস্তান্তর করেন।
এমপি ক্লাবের সদস্যদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানান। তিনি সাংবাদিকদের এলাকার সার্বিক উন্নয়ন কর্মকান্ডের খবর তুলে ধরার আহ্বান জানান। সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সার্বিক পরিস্থিতিতে এমপির সহায়তা কামনা করেন।
ক্লাবের সদস্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুণ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি কিউ, এম, সাঈদ টিটো, সহ-সভাপতি কাজী সামছুজ্জোহা মিলন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, সদস্য আবদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা: কাজী রওশন জাহান, সাংগঠনিক সম্পাদক অসিত দাস, প্রচার সম্পাদক এম, আর, রাজ ও সদস্য এবি সিদ্দিকী।
এছাড়া ঈদের আগের দিন দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুরে ডিজিটাল প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: মোয়াজ্জেম হোসেনের ব্যবসায়িক অফিস কক্ষে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপির ছেলে সাকলাইন মাহমুদ রকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের আটজন সাংবাদিকের মধ্যে পাঞ্জাবী ও একজন নারী সাংবাদিকের মধ্যে জামা এবং নগদ সহায়তা বিতরণ করেন।
ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুণ মজুমদার এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন। অন্যান্যের মধ্যে বিতরণে অংশ নেন, আলহাজ্ব মো: মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ-সভাপতি কিউ, এম, সাঈদ টিটো, সহ-সভাপতি কাজী সামছুজ্জোহা মিলন, সাংগঠনিক সম্পাদক অসিত দাস প্রমুখ।