খুলনার পাইকগাছায় আম পাড়তে যেয়ে বাবুল সরদার বাবু (৬০) নামে এক মধ্য বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার বাঁকা পশ্চিম পাড়ায় তার বাড়ী। শনিবার সকালে শহীদ কামরুল মেমোরিয়াল স্কুলের পাশে মৃত প্রভাষ সিংহের বাড়ীতে আম পাড়তে যান। গাছ থেকে উপড় হয়ে পড়লে মাথা বুকে প্রচন্ড আঘাত পায় এবং ১টি হাত ও ১টি পা ভেংগে যায়। স্থানীয় বাঁকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় রাজু নামে এক ব্যক্তি।