খুলনার পাইকগাছায় বিরল প্রজাতির ১টি তক্ষক সাপসহ রবিউল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিতে আটক করেছে পুলিশ। ১৩মে বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাড়–লি ইউনিয়নের বেজেরডাঙ্গা গ্রামের নিজ বসত ঘরের বারান্দা থেকে সুরক্ষিত অবস্থায় রাখা তক্ষক সাপসহ তাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাজ শফী ও পিআইও ঘটনা স্থলে যান। থানা পুলিশ জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে এএসআই গোলাম রসুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ বাড়িতে অভিযান চালিয়ে তক্ষক সাপসহ তাকে আটক করে। সে উপজেলার রাড়ুলী ইউনিয়নের র্বেঁদের ডাংগা গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।