“স্বেচ্ছা সেবাই গড়ি দেশ, আমার প্রিয় বাংলাদেশ।” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় আমার বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক অসহায় নারী-পুরুষের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে বারো ঘটিকায় সাংবাদিক এবং সংস্থার ক্যাপ্টেন নুর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অবসর প্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ সহকারী আবদুর রহমান মন্ডল।
অতি দরিদ্র পাঁচ জনের প্রত্যেককে ১০ কেজি চাউল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, গুঁড়ো দুধ ২০০ গ্রাম, ৫০০ গ্রাম সেমাই এবং অপর এগারো জনকে ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সেমাই দেয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরান চৌধুরী, নির্বাহী সদস্য আলমগীর কবির এবং সংস্থার সংশ্লিষ্ট সকলের জন্য কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত কর হয়। সহযোগিতায় ছিলেন, সংস্থার টিম লিডার সাজু মাহমুদ, নাসিম আলম, সুমাইয়া ফাহমিদা জ্যোতি, সিজান মাহমুদ প্রমুখ।