দাকোপে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নেতা আবুল খয়ের খানের পরিবারের পাশে খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বর্তমান সরকারের সময়ে গুম খুন নির্যাতনের শিকার এবং মহামারী করোনায় মৃত্যুবরনকারী নেতাকর্মিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীর অংশ হিসাবে দাকোপে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী নেতা আবুল খয়ের খানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে চালনা পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডে প্রয়াতনেতার বাড়ীতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাত করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড. শফিকুল আলম মনা, সাধারন সম্পাদক আলহাজ্ব আমির এজাজ খান, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম নান্নু, জেলা নেতা আবু হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা মরহুম নেতার পরিবারের খোঁজ খবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে ৫ হাজার টাকা দেন।