খুলনা জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
তিনি মঙ্গলবার সকালে দাকোপের পানখালী, তিলডাঙ্গা, কালাবগী, চালনা পৌরসভা এলাকার ৮০ পরিবার এবং কয়রা উপজেলার ২০ পরিবারের মাঝে পরিবার প্রতি চাউল ৫ কেজি, ডাউল ১ কেজি, তৈল ১ লিটার, চিনি ৫০০ গ্রাম, সেমাই ১ কেজি, সাবান ১ টি এবং ২ টি করে মাক্স বিতরন করেন। এ সময় চালনা পৌরসভার কাউন্সিলর নাসিমা বেগম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি অসীত চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ উপস্থিত ছিলেন।