রাজশাহীর বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শাখার সহ-সভাপতি সোহেল রহমানের সার্বিক তত্বাবধনে উপজেলা জিয়া পরিষদ কার্যলয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু আফজালের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রহমান পরিচালনায় আয়োজিদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, সাবেক যুবদলের নেতা হিটলার মন্ডল, প্রভাষক নবাব আলী, প্রভাষক সাইফুল ইসলাম, জেলা যুবদলের নেতা শরিফুল ইসলাম রাহুল, জেলা ছাত্রদলের নেতা আশিক ইকবাল হিমেল, রনি ইসলাম, হাসিবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা সাবের আলী, বাহাদুর রহমান, চপল মন্ডল, উজ্জ্বল হোসেন, লালন হোসেন, মাহাবুব হোসেন, বুলবুল রহমান প্রমুখ। বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মোনাজত পরিচালনা করেন হাফেজ সজল আহম্মেদ।