রাজশাহীর পুঠিয়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের। মঙ্গলবার ভোররাতে শিলাবৃষ্টিতে উপজেলার শিলমাড়িয়া ও ভালুকগাছি দুই ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে উঠতি ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত ক্ষয়ক্ষতি এলাকায়, কোনো প্রকার সরকারি ত্রণ পৌঁছায়নি। এতে করে শতশত এলাকাবাসীরা ঈদের আমেজ হতে বঞ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া, বড়বাড়িয়া, কাশিয়াপুকুর, তেতুলিয়া নিশানপুর কাজুপাড়া বদপাড়া তেবাড়িয়াসহ ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। এই এলাকায় সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে, ধান পাট আম লিচু পানের বরজ ও বিভিন্ন ধরনের সবজি। তারপর শিলাবৃষ্টিতে আধাপাকা ঘরবাড়ি টিন সেডের ঘরগুলো ঝাঁঝরা হয়ে গেছে। অনেক স্থানে টিনের চালা উড়ে গিয়েছে। বর্তমানে অনেকে মানুষ খোলা আকাশের নীচে বসবাস করছে। কার্তিকপাড়া গ্রামের মরিজান বিবি বলেন, এমনিতেই আমাদের নুন আনতে পান্তা থাকে না। আমরা গরীব মানুষ। ঈদের আর মাত্র দুইদিন বাকি রয়েছে। এর ভেতর শিল পড়ে ঘরের টিন নষ্ট হয়ে গিয়েছে। এ বছর আমাদের ঈদ করা হবে না। শিলমাড়িয়া ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, শিলাবৃষ্টিতে কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত সরকারি ভাবে কোনো ব্যক্তি নিকট ত্রণসহযোগিতা পৌঁছায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ঝড়বৃষ্টি হয়েছে আমি শুনেছি। ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারনের কাজ চলছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার ভুইয়া বলেন, আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা এলাকায় ক্ষয়ক্ষতি নির্ধারনের কাজ করছে। তারা রিপোর্ট দিলে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।