পাবনার সুজানগরে এই প্রথম জয়দেব শর্মা (৬৫) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত মারা গেছে। সে সুজানগর পৌরসভার ৬নং ওয়ার্ডের বিনয় শর্মার ছেলে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ মে শ্বাসকষ্টজনিত কারণে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর তার করোনার নমুনা পরীক্ষা করা হলে পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনা শনাক্ত হয়। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২২তিন চিকিৎসার পর ঐদিন তার মৃত্যু হয়।