রাজশাহীর বাঘায় পৃথকভাবে ১০ হাজার পরিবারকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) নিজ নিজ ব্যক্তি ও প্রতিষ্টানের আয়োজনে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে।
জানা যায়, বাঘা পৌরসভার প্যানেল মেয়রের নিজস্ব অর্থায়নে শাহিনুর রহমান পিন্টু তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে ৩ হাজার পরিবারকে শাড়ি
অপর দিকে বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অভিভাবককে ঈদ উপহারের মধ্যে ছিল পোলাও চাল, ডাল, তেল, চিনি, লাচ্ছা, গুড়া দুধ।
অন্যদিকে বাঘা পৌরসভার পক্ষ থেকে ৬ হাজার জনকে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ (ভিজি এফ) বিতরণ দেয়া হয়েছে।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলুর নিজস্ব অর্থায়নে সাড়ে ৩ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
এছাড়া দরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করেন অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আমাদের বাঘা’ গ্রুপ।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, বাঘা পৌর মেয়র আবদুর রাজ্জাক, প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, ‘আমাদের বাঘা’ গ্রুপের অন্যতম এডমিন সুমন কর্মকার।