রাজশাহীর বাঘায় দরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করেন অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আমাদের বাঘা’গ্রুপ। অন্যান্য বছরের মত এবারেও ঈদ উপলক্ষে উপজেলায় ৩২০টি পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ‘ফুড প্যাক’ বিতরণ করা হয়। প্রত্যেকটি ঈদ ফুড প্যাকের রয়েছে আটা, চিনি, লাচ্ছা, গুড়া দুধ, সাবান ও মাস্ক।
সোমবার (১০ মে) সকালে উপজেলার নারায়ণপুরে বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন এডমিন প্যানেলের সদস্যরা। ২০ জন সুবিধাভোগীর হাতে ঈদ ফুড প্যাক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুজিত পান্ডে বাকু, শীতল কর্মকার, পঞ্চাবন, রনি, মাহি, প্রমুখ।
এ বিষয়ে এডমিন তুষার আহমেদ বলেন, ‘ঈদ ‘ফুডপ্যাক’ ফান্ডে শুভান্যুধ্যায়ীদের জমাকৃত অর্থ দিয়ে এগুলো বিতরণ করা হয়।
গ্রুপের অন্যতম সদস্য সাকিব রহমান বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি বিবেচনায় করে গ্রুপের এডমিন ও মডারেটরগণ দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহারের ‘ফুডপ্যাক’ পৌঁছে দেয়া হচ্ছে। মুরব্বীদের দেয়া হচ্ছে জায়নামাজ।
মুঠোফোনে গ্রুপের আরেক অন্যতম এডমিন সুমন কর্মকার বলেন, “ ঈদ ফুড” প্যাক বিতরণ একটি অনুপ্রেরণা মাত্র। সকল সামর্থ্যবান ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে দূর্বল প্রতিবেশীর পাশে দাঁড়ালেই কেবল এই কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে”। কার্যক্রমে আর্থিক ও মানসিকভাবে সহযোগী সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ‘উৎসবে-দূর্যোগে, নিঃশ্বাসে-বিশ্বাসে, আমাদের বাঘা আপনার পাশে’ শ্লোগান নিয়ে ফেসবুক গ্রুপটি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। এরসাথে যুক্ত হয়েছেন উপজেলার প্রায় সাড়ে ৫ হাজার জন। গ্রুপটি যাত্রা শুরু করে ২০১৩ সালে।