বাগেরহাটের মোল্লাহাটে অবঃ প্রাপ্ত পুলিশ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় অবঃ প্রাপ্ত বাংলাদেশ পুলিশ কল্যাণ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে সমিতির অস্থায়ী কার্যালয় মেসার্স সাগর ফিলিং স্টেশন প্রাঙ্গনে গরীব ও অসহায় ১০০ পুলিশ পরিবারের মধ্যে সমিতির নিজস্ব অর্থায়নে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী পিপিএম (অবঃ) পুলিশ পরিদর্শক, সাধারণ সম্পাদক শিকদার আক্কাছ আলী পিপিএম (অবঃ) পুলিশ পরিদর্শক, সিনিয়র সহ-সভাপতি শেখ সোয়েব আলী সহ (অবঃ) উপ-পুলিশ পরিদশ
এম এম মফিজুর রহমান