বাগেরহাটের মোল্লাহাটে ঈদুল ফিতর উপলক্ষে মানিক ব্রিক্স’র পক্ষ থেকে প্রায় দুই হাজার গরীব অসহায় নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ সহায়তা বিতরন করা হয়েছে। সোবার সকাল ১০টায় সিঙ্গাতী গ্রামের নিজ বাড়িতে মানিক ব্রিক্স’র মালিক হাজী মোঃ এনায়েত হোসেন চৌধূরী এ সকল শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। উল্লেখ্য, এক হাজার নারীকে শাড়ি, পাঁচশত পুরুষকে লুঙ্গি ও পাঁচশত নারী-পুরুষকে নগদ অর্থ দেয়া হয়েছে বলে মানিক ব্রিক্স কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, হাজী মোঃ এনায়েত হোসেন চৌধূরীর ছেলে মোঃ মাসুম চৌধূরী মোঃ জানিক চৌধূরী (ইউপি সদস্য) সহ ওই পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ।