বাগেরহাটের মোল্লাহাটে ৩৩৩-এর মাধ্যমে খবর পেয়ে অসহায় দুস্থ ৫’টি পরিবারকে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন নবাগত উপজেলা নর্বিাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। সোমবার দুপুরে ৩৩৩ এর মাধ্যমে ওই সকল পরিবারে খাবার নেই এমন খবর পেয়ে খাদ্য সামগ্রী নিয়ে তাৎক্ষণিক তাদের কাছে/বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।
উপজেলার কাহালপুর গ্রামের ৪’টি ও উদয়পুরের ১’টি পরিবারের নিকট প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত এ খাদ্য সামগ্রী পৌছে দিতে পেরে একদিকে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার। একই সাথে তারা দুঃখ প্রকাশ করে বলেন, যাদের সামর্থ আছে, সরকারের সহায়তা না নিলেও ভালোভাবে চলতে পারেন, এমন লোকও আছেন যারা, ৩৩৩-নম্বরে ফোন করেন। এদের সচেতন হতে হবে, যেন, এমন আর না হয়। যাদের প্রকৃত খাদ্য সংকট, তারা যেন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত খাদ্য সহায়তার আওতায় আসতে পারেন।