করোনা ভাইরাস “কোভিট ” ১৯ উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে ক্ষতিগ্রস্থ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১০ মে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হেসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমূখ। চিতলমারী উপজেলায় ৩৪ জন সাংবাদিক এবং ২৪জন সাংস্কৃতিক কর্মী মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে প্রতিজন ২০০০টাকা করে গ্রহন করেন।