নওগাঁর রাণীনগরে আড়াই হাজার শাড়ী লুঙ্গী বিতরণ করেছেন স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন হেলাল। সোমবার সকালে নিজ গ্রামের বাড়ী উপজেলা সদরের রাজাপুর গ্রামের ঈদগাহ ময়দানে এসব তিবরণ করেন তিনি।
এদিন সকালে নিজ জন্ম ভূমি রাজাপুর গ্রামে আসেন এমপি আনোয়ার হোসেন হেলাল। এ সময় করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে ওই গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের অসহায় মানুষদেরকে শাড়ী লুঙ্গী বিতরণ করেন। বিতরণকালে সাংবাদিকদের বলেন,করোনা পরিস্থিতে কোন মানুষ যেন নতুন কাপড়ের অভাবে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। এ সময় এলাকা বাসিকে সাধ্যনুযায়ী গরীব,অসহায় ও দু:স্থদের পাশে দ্বাড়ানোর আহ্বান জানান তিনি। নিজ অর্থায়নে এসব বস্ত্রবিতরণ করেন এমপি হেলাল। এর আগে শনিবার তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় দুই হাজার জনকে ইফতারী সামগ্রী বিতরণ করেন এমপি পুত্র রাহিদ সরদার। এ সময় এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।